বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার ‘সম্ভাবনা নেই’
বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির (পিএনজি) দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জোটটির শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আসিয়ান চার্টারের প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় দেশ দুটির এই সুযোগ নেই। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি দীর্ঘদিন ধরেই আসিয়ানের সদস্যপদ পাওয়ার আশা ব্যক্ত করে আসছে। এমনকি পিএনজিকে প্রকাশ্যে সমর্থনও দিয়েছিল সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়া। তবে আসিয়ানের মহাসচিব কাউ কিম হর্ন সম্প্রতি নিশ্চিত করেছেন, পূর্ব তিমুরই শেষ দেশ হিসেবে এই জোটে যুক্ত হয়েছে। এখানে আর কাউকে নেওয়া হবে...