বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এডিআরের ওপর গুরুত্বারোপ
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) ১৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হলো অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন (এডিআর) সামিট। এটিই বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম এডিআর সামিট। গত শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনে বক্তারা ব্যবসায়িক বিরোধ দ্রুত, কম খরচে ও কার্যকরভাবে নিষ্পত্তির জন্য সালিশ ও মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এডিআর। গতকাল রোববার বিয়াকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিয়াকের চেয়ারম্যান মাহবু...