যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের চেয়ে আরও ভালো হতে যাচ্ছে : ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের চেয়ে আরও ভালো হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে তিনি এ কথা বলেন। সেখানে ট্রাম্প বলেন, আজ শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারা সম্মানজনক বিষয়। আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, যখনই কোনো জটিলতা দেখা দিয়েছে আমরা তা সমাধান করেছি। ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে বলেন, বিশ্বের সেরা ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে এসেছি। আপনাকে সম্মান জানাতে এখানে শুধুমাত্র শীর্ষস্থানীয় ব্যক্তিরাই উপস্থিত হয়েছে...