বদলে যাচ্ছে লেপার্ড দুটির ঠিকানা
দেড় মাস বয়সে ঘরটিতে ঢুকেছিল তারা। কথা ছিল রোগের ঝুঁকি এড়াতে কোয়ারেন্টাইনে থাকবে তিন সপ্তাহ, তারপর মিলবে স্বাভাবিক পরিবেশ। কিন্তু সেই তিন সপ্তাহ আর শেষ হয়নি। লোহার গ্রিলঘেরা ছোট্ট ঘরেই কেটে গেছে প্রায় ১০ বছর। গাছে ওঠা হয়নি, ছুটে বেড়ানো হয়নি, শিকার ধরার স্বাভাবিক পরিবেশও মেলেনি। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডই হয়ে উঠেছিল দুই লেপার্ডের স্থায়ী ঠিকানা। লেপার্ড দুটির দীর্ঘ বন্দিদশা নিয়ে সমকালে প্রতিবেদন প্রকাশের পর এবার বদলে যাচ্ছে তাদের ঠিকানা। প্রায় এক দশক পর কোয়ারেন্টাইন শেড থেকে তাদের সরিয়ে আলাদা বেষ্টনীতে নেওয়ার উদ্যোগ নিয়েছে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ। এ জন্...