সংস্কারকাজের দুই দিনের মাথায় সেতুতে আটকে গেল ট্রাক
রাঙামাটির রাজখালী বেইলি ব্রিজের পাটাতনে আবারও আটকে পড়েছে একটি ট্রাক। গতকাল বৃহস্পতিবার সকালে কাউখালী-রাণীরহাট সড়কের সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কাউখালী-রাণীরহাট হয়ে চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত শনিবার একই সেতুতে পাটাতন ভেঙে ট্রাক আটকে যায়। সংস্কারকাজের পর গত মঙ্গলবার থেকে এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে দিকে সাহেবনগর এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক রাণীরহাটের দিকে যাচ্ছিল। রাজখালী বেইলি ব্রিজে উঠার পরপরই একাংশের পাটাতন ধসে গিয়ে ট্রাকটি আটকে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীকে দিনভর চরম ভোগা...