প্রশাসনে তথ্য দিয়েছেন– সন্দেহে শ্রমিকদল নেতার খননযন্ত্রে অগ্নিসংযোগ
প্রশাসনের অভিযানে তথ্য দিয়েছেন, এমন সন্দেহে কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সকাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মণ্ডলের (৪৯) প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি সোমবার দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিন দুপুরে সরেজমিনে দেখা যায়, পদ্মানদীর কোল ঘেঁষে চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদটির পাশেই রাখা রয়েছে প্রায় ৩০ লাখ টাকা দামের একটি এক্সকাভেটর। যন্ত্রটির ওপরের দিকের অংশে আগুনে পোড়ার চিহ...