সংখ্যাতত্ত্বের গোড়াপত্তন (পর্ব–২) | গণিত ইশকুল
ব্যাবিলনীয়রা দেখল যে দৈনন্দিন জীবনে যেসব সংখ্যার সঙ্গে তাদের ওঠাবসা করতে হয়, সেগুলো সবই আছে এই জাদুকরি ৬০–এর মধ্যে! তাই তারা একেই কাজে লাগিয়ে আবিষ্কার করে ফেলল অনেক কিছু। যেমন ধরো, বৃত্তকে ৩৬০° কোণে বিভক্তকরণ এবং ৬০ মিনিটে ১ ঘণ্টা ও ১২ (৬০–এর নিকটাত্মীয়) ঘণ্টায় ১ দিনের প্রচলন কিন্তু ব্যাবিলনীয়রাই করেছিল অর্থাৎ ব্যাবিলনীয় ১ মিনিট ছিল আমাদের এখনকার ২ মিনিটের সমান।