ফরিদপুরে জানালা ভেঙে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ
ফরিদপুরের সদরপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাসানচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত দুই কিশোর-তরুণকে মোটরসাইকেলসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটির চাচা জানান, তাঁর মায়ের চোখের চিকিৎসার জন্য তিনি ফরিদপুরে যান। সঙ্গে তাঁর ভাবীও (মেয়েটির মা) ছিলেন। বাড়িতে তাঁর অল্পবয়সী তিন ভাতিজা-ভাতিজি ছিল। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ৮-১০ কিশোর-তরুণ তাদের ঘরের চারপাশে অবস্থান নেয়। তারা দরজা খোলার জন্য ভয়ভীতি দেখাতে থাকে। ভেতর থেকে দরজা খুলত...