চট্টগ্রামে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের অব্যাহতি
চট্টগ্রাম নগরীতে যানজট নিয়ন্ত্রণে জনবল সংকটে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকবিভাগ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ জনকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হয়েছিল। নগরীর ১৭টি পয়েন্টে তারা দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদেরকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে যানজট বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। চলমান পরিস্থিতিতে স্বাভাবিক নিয়মে নিজস্ব জনবল দিয়েই ট্র্যাফিক ব্যবস্থাপনা পরিচালনার কথা বলছে সিএমপি’র ট্র্যাফিক বিভাগ। গতকাল বৃহস্পতিবার দায়িত্ব পালন করছে না প্রশিক্ষিত শিক্ষার্থীরা। সম্মানীর ভিত্তিতে স্বেচ্ছাসেবক হিসেবে খণ্ডকালীন কাজ করতেন শিক্ষার্থীরা। কিন্তু অর্থসংকটে তা...