মহাসড়ক ও নদীর পাশে আবর্জনার স্তূপ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক ও গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বিশেষ করে কাটাখালী ব্রিজ ও খলশি ব্রিজের পাশে ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করলেও দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। মহাসড়ক এখন ময়লার স্তূপ সরেজমিনে দেখা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া বাজার ও গোবিন্দগঞ্জ হাইওয়ে সড়কের দুই পাশে ময়লার পাহাড় জমেছে। প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন বাসাবাড়ি ও বাজারের...