প্রেমিকাকে মোবাইল কিনে দিতে নিজেকে অপহরণের নাটক, অবশেষে ধরা
প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার মতো টাকা ছিল না। তাই পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নিজের অপহরণের নাটক সাজান বগুড়ার দুপচাঁচিয়ার বাসিন্দা ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে পুলিশের তদন্তে কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ পায় ঘটনাটি। শুক্রবার ওই শিক্ষার্থীকে রাজশাহী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। তার নাম সাব্বির হোসেন। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী এবং দুপচাঁচিয়া উপজেলার পলিমহেশপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত ২৮ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি সাব্বির। ওই...