পলাশে কাঁচামরিচের কেজি ৪০০ ছুঁয়েছে
নরসিংদীর পলাশ উপজেলায় হঠাৎ করেই পাগলা ঘোড়ার বেগে ছুটছে কাঁচা মরিচের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে রেকর্ড ৪০০ টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আজ শুক্রবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। বিশেষ করে ব্যস্ততম ঘোড়াশাল বাজারসহ স্থানীয় খুচরা বাজারগুলোতে কাঁচা মরিচের ঝাঁজ যেন ক্রেতাদের চোখে জল এনে দিয়েছে। বাজার করতে আসা ক্রেতারা জানান, হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই কাঁচা মরিচের দাম দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেছে। আগে যেখানে এক কেজি কাঁচা মরিচ সাধ্যের মধ্যে কেনা যেত, এখন অতিরিক্ত দামের কারণে তা গ্রাম বা পোয়া হিসেবে কিনতে বাধ্য হ...