হবিগঞ্জে ঢুকতে পারেননি এনসিপির কেন্দ্রীয় নেতারা
হবিগঞ্জে গত মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত হন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এর প্রতিবাদে এনসিপি সমাবেশ ডাকলে ছাত্রদল একই স্থানে সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজার ফিরে যান। এদিকে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ চলাকালে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপিকর্মীদের বির...