বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার
বাংলাদেশ থেকে তিন লাখ ও মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন। কূটনৈতিক সম্পর্কের জেরে এই সফলতা এসেছে বলেও উল্লেখ করেছেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি। তারা (মিয়ানমার) এখন মালয়েশিয়া থেকে পাঁচ হাজার ও বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। কেন? কারণ আমরা আলোচনা করেছি। এই ধরনের বিষয়ে সতর্ক কূটনীতি প্রয়োজন।’ মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে। একই সময়ে আনোয়ার ইব্রাহিম জানান, রোহিঙ্গারা জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটালে তা...