পেমেন্ট ইকোসিস্টেম ব্যবহারবান্ধব হবে
সমকাল : ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে বাংলা কিউআর কেমন ভূমিকা রাখবে? এসএম মঈনুল কবীর: এটি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ অর্থনীতির ভিত্তি নির্মাণের উদ্যোগ। এসবিএসি ব্যাংক শুরু থেকেই এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমাদের মোবাইল ওয়ালেট অ্যাপ ‘বাংলাপে’-তে ইতোমধ্যে বাংলা কিউআর সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড অনুসারে প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমকাল : এ প্রক্রিয়া কতটা ব্যয়সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব? এসএম মঈনুল কবীর: এখন একটি অভ...