রপ্তানি ১০০ কোটি ডলারে উন্নীত করতে চায় সেমিকন্ডাক্টর খাত
সেমিকন্ডাক্টরের বিশ্ববাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে এবং এ খাত থেকে দেশের জন্য বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে উচ্চমূল্য সংযোজনকারী পণ্য উৎপাদন ও রপ্তানি এ খাতের মূল লক্ষ্য। রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা দেশের এমন রোডম্যাপ তুলে ধরেন। তারা প্রত্যাশা করেন, ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর শিল্পের রপ্তানি এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের উন্নীত হবে এবং গ্লোবাল ‘চিপ’ বাজারে একটি শক্তিশালী ‘হাব’ হিসেবে আবির্ভূত হবে। আজ শুক্রবার রাজধ...