জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে কেউ সনদ দেখাতে ব্যর্থ। কারও সনদ ভুয়া। কেউ আবার মাসের পর মাস ছুটিতে। কারও হয়ে প্রক্সি ক্লাস নিচ্ছেন অন্যজন। নিয়মিত বেতন-ভাতাও তুলছেন তারা। এসব অনিয়ম-দুর্নীতির কেন্দ্রে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার খাগাটি জামতলী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আলী ফরায়েজী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক অভিভাবক সদস্য শাহজাহান কবীরের দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির লেখাপড়ার মান ও শৃঙ্খলা বর্তমান অধ্যক্ষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ক্ষ...