শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: শামা ওবায়েদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনার সুযোগ রয়েছে। চলমান প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারত সরকার নজর দেবে বলে বাংলাদেশ আশা করে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। শামা ওবায়েদ ব...