টানা পঞ্চমবার লিগ ওয়ান শিরোপা পিএসজির
ফরাসি ফুটবলে পিএসজি যেন এক অপ্রতিরোধ্য শক্তি। লিগ ওয়ানে নিজেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সকে ২-০ গোলে হারিয়ে আবারও শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই লেন্সের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন নিশ্চিত করল তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে লেন্সকে চাপে রাখে পিএসজি। ৩০ মিনিটের আগেই দলকে লিড এনে দেন জর্জিয়ান ফরোয়ার্ড খিচা কাভারাস্কেইয়া। এটি চলতি মৌসুমে তার ১৯তম গোল। লেন্স সমতায় ফেরার চেষ্টা করলেও পিএসজির রক্ষণভাগ ছিল অটুট। ম্যাচের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে জালের দেখা পেলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের দল। এ নিয়ে রেকর...