এড়াতে চাওয়া যুদ্ধই এখন সৌদি আরবের নিয়তি
গত পাঁচ মাস ধরে চলমান আঞ্চলিক সংঘাত এড়ানোর আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হলো না সৌদি আরবের। ইরান এবং তার দুই আঞ্চলিক প্রক্সি ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর উস্কানিতে রিয়াদ এখন কার্যত চারদিক থেকে অবরুদ্ধ। একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে অবশেষে সংযম ভাঙতে বাধ্য হয়েছে দেশটি। গত মঙ্গলবার ভোরে মার্কিন বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে পূর্ব ইরাকে ইরানপন্থি মিলিশিয়ার ওপর বিমান হামলা চালিয়েছে সৌদি ফাইটার জেট। এক দশক ধরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নিজেকে আঞ্চলিক অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরের চেষ্টা করছিল সৌদি আরব। এই অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই ২০২৩ সালে ই...