কাজের খোঁজে আড়াই মাস আগে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, প্রাণ গেল অগ্নিকাণ্ডে
পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা আর সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে মাত্র আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন মুন্সীগঞ্জের রাজিক বেপারী (৫২)। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। নিহতদের একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার বাসিন্দা রাজিক বেপারী। তিনি মৃত সালাম বেপারীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে মাত্র আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকায় যান রাজিক বেপারী। সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরিব...