ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে, সব ‘কার্ড’ শির হাতে
ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার সঙ্গে তুলনা চলে নিয়ন্ত্রণহীন এক ধ্বংসকারী বলের মতো, যা এলোমেলোভাবে এদিক-ওদিক দুলতে থাকে। পরিণতির কথা খুব একটা না ভেবেই তিনি আন্তর্জাতিক ব্যবস্থা চূর্ণবিচূর্ণ করে দিচ্ছেন। সুসংহত কৌশল, কার্যকর পরিকল্পনা বা ধারাবাহিক লক্ষ্যের অভাবে তিনি খামখেয়ালি ও স্বেচ্ছাচারী আচরণ করেই যাচ্ছেন। একটি ভঙ্গুর, উত্তপ্ত যুদ্ধক্ষেত্র এবং জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি থেকে অন্যত্র ক্ষমতার দাপট দেখান। এর ফলে দেশগুলোতে রেখে যান দুর্দশা, বিভ্রান্তি ও ধ্বংসস্তূপ। স্বভাবতই তিনি একটি ভুয়া বিজয় দাবি করেন। অন্যদের কাছে ক্ষতিপূরণ ও তার খরচ বহনেরও দাবি জানান। তারপর ভাঙার জন্য নতুন কিছুর সন্ধান করেন।&...