আবার থোকায় থোকায় ঝুলুক গোলাপ জাম
নব্বইয়ের দশকেও যাদের শৈশব কেটেছে পাড়াগাঁয়ে, তাদের কাছে গোলাপ জাম শুধু একটি ফল নয়, বরং এক টুকরো অমলিন স্মৃতি। তখন স্কুল ছুটির পর দল বেঁধে গাছ থেকে তাজা তাজা ফল পেড়ে খাওয়ার চল ছিল। এ তালিকার শীর্ষে থাকত গোলাপ জাম। পাকা গোলাপ জাম হাতে নিয়ে এর ভেতরের বীজের খটখট শব্দ শোনা ছিল শৈশবের রোমাঞ্চকর ঘটনা। আর কামড় বসালেই কী মিষ্টি গন্ধ যে ছড়িয়ে পড়ত! পুষ্টিকর ও সুস্বাদু গোলাপ জামের গাছ একসময় গ্রামবাংলার আনাচে-কানাচে প্রচুর দেখা যেত। গাছে গাছে থোকায় থোকায় ঝুলে থাকত গোলাপ জাম। অথচ ফলটি এখন বিলুপ্তির পথে। গোলাপ জামের বৈজ্ঞানিক নাম Syzygium jambos. অন্যান্য নাম Rose Apple, Malabar Plum, Gulab Jamun. অনে...