মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ ক্লোজড
মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন— এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও ফজলু। ওসি ইসমাইল হোসেন জানান, ‘গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনকালে ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেলচালকের কাছ থেকে ৫০০ টাকা নেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক...