দুর্ঘটনার খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে গিয়ে নিহত শিশুটি যে তার নিজের ছেলে, তা দেখে ভেঙে পড়েন এক পুলিশ সদস্য। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার আব্দুল ওয়াহেদ জনতা স্কুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন (১০) স্থানীয় আব্দুল ওয়াহেদ জনতা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা সামছুল কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক কনস্টেবল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পায় সদর মডেল থানা। খবর পেয়ে কনস্টেবল সামছুলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে...