শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই হয়
শুধু সরকার পরিবর্তন নয় রাষ্ট্র কাঠামো সংস্কার এবং বৈষম্য বিলোপে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জুলাই কিন্তু বিপ্লব পরবর্তী সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে 'জুলাই বিপ্লব : স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়' সেমিনারে এসব কথা বলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব মুক্ত করতেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকারকে সতর্ক করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় মেনে জুলাই...