মোদিকেও পিছু হটতে বাধ্য করেছে জেন-জি, কিন্তু টেকসই পরিবর্তন কতটা সম্ভব?
প্রায় এক দশক ধরে ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদিকে বিবেচনা করা হয়েছে অপরাজেয় সত্তা হিসেবে। মোদি সরকারের আমলে দেশটিতে বিরোধীদের কোণঠাসা করা হয়েছে, জনমত নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ভিন্নমতের সুযোগ সংকুচিত করা হয়েছে বলেই বিশ্লেষকদের অভিযোগ। কিন্তু সমকালীন ইতিহাসে এই প্রথম দেশটিতে তরুণদের এক সপ্তাহের আন্দোলন মোদি সরকারকে পিছু হটতে বাধ্য করল। আন্দোলনের পুরোভাগে জেন-জি সম্প্রতি ভারতের মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্ত এবং প্রশাসনের জবাবদিহির দাবিতে হাজার হাজার শিক্ষার্থী নয়াদিল্লির রাজপথে নেমে আসেন। ‘জেন-জি’ নামে পরিচিত এই প্রজন্মের তরুণদের আন্দোলনের পুরোভাগে ছিল ককরোচ জনত...