পাইলিং যন্ত্রের আঘাতে গ্যাস সঞ্চালন লাইনে ফাটল
তিতাস গ্যাস লাইনের ১০ ইঞ্চি পাইপে ছিদ্র হওয়ায় এলেঙ্গা থেকে টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে অপর ২০ ইঞ্চি লাইন দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে এলেঙ্গা ফ্লাইওভারের আন্ডারপাস নির্মাণকাজ করার সময় গ্যাস লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ করে দেন কর্তৃপক্ষ। জানা গেছে, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের অংশ হিসেবে আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে গভীর পাইলিং করা হচ্ছিল। এ সময় মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের ১০ ইঞ্চি পাইপে পাইলিং যন্ত্রের আঘাত লাগে। এতে গ্যাস লাইনের ১০...