মাদ্রিদে উল্লাস, বুয়েন্স আয়ার্সে কান্না
বিশ্বকাপ জিতে বীরের বেশে দেশে ফিরেছে স্পেন দল। গতকাল সোমবার বহু কাঙ্ক্ষিত সোনালি ট্রফি নিয়ে বিশেষ একটি বিমানে করে রাজধানী মাদ্রিদে অবতরণ করেন তারা। যুক্তরাষ্ট্র থেকে দলকে বহন করে নিয়ে আসা আইবেরিয়ান এয়ারলাইন্সের বিমান থেকে নামার সময় সিঁড়ির ওপর দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন স্পেন অধিনায়ক রদ্রি। বিমানবন্দরে তাদের নিয়ে চলে উল্লাস-ফটোসেশন। মাদ্রিদ যখন উৎসবে মাতোয়ারা, বুয়েন্স আয়ার্সে তখন কান্নার রোল। প্রিয় দলের হার সহ্য করতে না পেরে আর্জেন্টিনার রাজধানীতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুসংবাদ পাওয়া গেছে। এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে ফুটবলভক্তদের। গতকাল রাতে রাজধানী মাদ্রিদে বিশ্বকাপজয়ী...