জীবন বীমা খাতে যুক্ত হলো শ্রীলঙ্কার কোম্পানি
শ্রীলঙ্কার সফল স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণ করছে সফটলজিক লাইফ। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের এ সম্ভাবনাময় বাজারে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে আসছে সফটলজিক লাইফ। প্রতিষ্ঠানটি শুধু মুনাফার আশায় আর্থিক বিনিয়োগকারী হিসেবে নয়, বরং সাধারণ গ্রাহকের আস্থা অর্জন এবং সেবার মান উন্নয়নে এক দশকের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। এর মাধ্যমে বাংলাদেশের পলিসিধারীদের জন্য আরও সহজ, স্...