৪১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ৪১৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি যৌথ তদন্ত দল এ জিজ্ঞাসাবাদ করে। দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের নামে জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) স্কিমের আওতায় ৪১৬ কোটি...