হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২
হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।