অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
ইরানকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালি নিয়ে টানা উত্তেজনার মধ্যেই ঘটল এই ঘটনা। তেহরান এরই মধ্যে বলেছে, সর্বশেষ হামলা গত কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। এদিকে, এমন একটি সময় এসব হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যখন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত উল্লেখযোগ্য হারে কমছে বলে খবর এসেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত রোববার ইরানের স্থানীয় সময় রাত ৯টার দিকে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক মাধ্যম এক্সকে জানায়, বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজ যাতে হরমুজ প্রণ...