আমার দুটি মেয়ে আছে, চাকরি দিন,বাবার সেই আর্তি ভুলতে পারেন না ভাগ্যশ্রী
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসে পর্দায় এখন সফলতার মুখ দেখছেন। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের আর্থিক সংকট, বাবা-মায়ের সংগ্রাম এবং সেই অভিজ্ঞতা কীভাবে তাকে আজকের অবস্থানে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে, তা অকপটে তুলে ধরেছেন এই অভিনেত্রী। 'অনারেস্ট টাউনহল'-এ দেওয়া সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, তার জন্মের সময়ই বাবা চাকরি হারান। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারকে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। অভিনেত্রীর ভাষায়, ‘আমার জন্মের পর থেকেই জীবনের এক ভিন্ন বাস্তবতা দেখেছি। আমরা নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। স...