মাস্টার্স পর্যায়ে ছয়টি সেরা বৃত্তি
বিদেশে মাস্টার্স করতে চান, কিন্তু খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন? বিশ্বের বিভিন্ন দেশ ও সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর অসংখ্য বৃত্তি প্রদান করে। এসব বৃত্তির মাধ্যমে শুধু টিউশন ফি নয়, অনেক ক্ষেত্রে মাসিক ভাতা, বিমান ভাড়া, স্বাস্থ্যবীমা এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয়ও বহন করা হয়। তবে অধিকাংশ বৃত্তির জন্য ভালো একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষায় দক্ষতা এবং একটি শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (SOP) প্রয়োজন। নিচে মাস্টার্স পর্যায়ের ছয়টি বহুল পরিচিত বৃত্তির সংক্ষিপ্ত তথ্য দেওয়া হলো। চিভনিং স্কলারশিপ (যুক্তরাজ্য) যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত Chevening Scholarship বিশ্বের অ...