যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা, হরমুজ বন্ধ ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সশস্ত্র বাহিনী একে অপরের ওপর স্মরণকালের অন্যতম তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে দুই দেশের মধ্যকার চলমান অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। গতকাল রোববারের এই সংঘাতের জেরে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি আবার বন্ধ ঘোষণা করেছে তেহরান। যদিও এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। রয়টার্স ও আলজাজিরার খবরে বলা হয়েছে, সংঘাতের সূত্রপাত হয় হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানের হামলার মধ্য দিয়ে...