এই দল বিশ্বাস হারায় না: মেসি
নকআউট পর্বের তিন ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে জিততে হয়েছে আর্জেন্টিনার। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে গিয়ে জয়। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে হারতে হারতে জয়। এরপর রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিট লড়াই করে ৩-১ গোলে জিতেছেন মেসিরা। ম্যাচ শেষে কাতার বিশ্বকাপ জয়ী মেসি জানিয়েছেন, সতীর্থরা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে, সেভাবে সর্বোচ্চটা দিচ্ছে; তা দেখে তিনি উচ্ছ্বসিত। তার মতে, এই আর্জেন্টিনা বিশ্বাস হারায় না, এটাই তার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। মেসি বলেন, কঠিন এক লড়াইয়ের পর জয়। আমি এই জয়ে আনন্দিত। আমরা জানতাম, ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে। সামনে যে ম্যাচটা আসছে...