ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে একজন ‘প্রজ্ঞাবান সংসদীয় ব্যক্তিত্ব’, ‘সফল আইনজীবী’ এবং ‘আপাদমস্তক ভদ্রলোক’ হিসেবে অভিহিত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সংসদ। শোক প্রস্তাবের ওপর আলোচনায় বক্তারা বলেন, ‘তিনি কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, নিজেই ছিলেন অনন্য একটি প্রতিষ্ঠান।’ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২৩তম দিনে সাবেক স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়। আ...