ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের
নীলফামারীর ডোমার উপজেলায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক নারী ও তাঁর দুই ছেলে রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানী (২৮) এবং তাঁর দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্...