সংকটের সমাধান জানা আছে, দ্রুত বাস্তবায়ন প্রয়োজন
দেশের চলমান গ্যাস সংকটকে আকস্মিক বা সাময়িক সংকট বলা যাবে না। এটি দীর্ঘদিন ধরে তৈরি হওয়া একটি কাঠামোগত সংকট। বড় পরিসরে দেখলে প্রায় এক দশক ধরে এর প্রভাব চলছে। তবে গত তিন বছরে এই সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, এটি শুধু জ্বালানি খাতের সমস্যা নয়; শিল্প, কর্মসংস্থান, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে। সবচেয়ে বড় বাস্তবতা হলো, প্রয়োজনের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই ঘাটতি নিয়েই পুরো অর্থনীতি চালানোর চেষ্টা চলছে। ফলে কোথাও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটুক, পাইপলাইনে কারিগরি সমস্যা দেখা দিক কিংবা গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাক- যে কোনো ছোট সমস্যা মুহূর্তের মধ্যে ব...