প্রশাসনিক অনিয়মের পুনরাবৃত্তি
একযোগে ১৭৯ উপসচিবের যুগ্ম সচিবরূপে পদোন্নতির খবর প্রশ্ন তুলিয়াছে– যোগ্যতা, না আনুগত্যের মূল্য অধিক? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হইয়া বিএনপি ক্ষমতাসীন হইবার পর প্রশাসনে ইহাই সম্ভবত সংখ্যাগত দিক দিয়া সর্ববৃহৎ পদোন্নতি তালিকা। এই দীর্ঘ তালিকাতেও বাদ পড়িয়াছেন একটি ব্যাচের মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী দুইজন। অন্যদিকে তালিকায় স্থান পাইয়াছেন এমন কর্মকর্তাগণ, যাহারা পূর্বে দুর্নীতি ও অসদাচরণের কারণে দণ্ডিত হইয়াছেন। এমনকি উপসচিব হিসাবে অবসরে গিয়াও কেহ কেহ প্রত্যাবর্তন করিতেছেন যুগ্ম সচিব হইয়া। পদোন্নতির ন্যায় দাপ্তরিক প্রক্রিয়া তাই হইয়া উঠিয়াছে প্রশাসনিক বৈষম্য ও অনিয়মের খবর। প্রশ্ন উঠিয়া...