হার্ট ভালো রাখতে পারে যেসব খাবার
আমাদের সুস্থ জীবনযাপনের জন্য হৃৎপিণ্ডকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। সঠিক খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে এবং কিছু অভ্যাস বর্জন করে আমরা হৃদরোগের ঝুঁকি কমাতে পারি। আঁশযুক্ত খাবার গ্রহণ করুন আঁশযুক্ত খাবার বা ফাইবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ ধরনের খাবার হজমে সাহায্য করে এবং শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার জন্ম দেয়, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উৎস: শিম, মটরশুঁটি, ডাল, ফলমূল, আলু এবং শিকড়জাতীয় সবজি খোসাসহ রান্না করে খেলে প্রচুর আঁশ পাওয়া যায়। এ ছাড়া হোলগ্রেইন আটার রুটি এবং বাদামি চালও খাওয়া যেতে পারে। অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলুন হৃদরোগের ঝুঁকি কমাতে হলে অস্বাস্...