জুবাইদাকে পাশের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের আগমনে উৎসবমুখর হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেন। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ডা. জুবাইদা রহমান এ হোস্টেলেই থাকতেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের মূল ফটকের সামনে আগে থেকেই অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। তারেক রহমান ও ডা. জুবাইদাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন...