ব্রিটিশ রাজনীতিতে টানাপোড়েন
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) কর্মীদের কর্মক্ষেত্রে ফিলিস্তিনপন্থি প্রতীক ব্যবহার এবং আন্দোলনে মেডিকেল স্ক্রাব পরে অংশগ্রহণ সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে। এনএইচএস ইংল্যান্ডের এই নতুন নির্দেশনা দেশটির রাজনৈতিক অঙ্গন এবং চিকিৎসকদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। মিডলইস্ট আইয়ের খবর জানায়, সাবেক ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের ২০২৫ সালের একটি রিপোর্টের সুপারিশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তারা জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এমন সিদ্ধান্ত উদ্বেগজনক। কর্মক্ষেত্রে কোনটি রাজনৈতিক আর কোনটি মানব...