‘আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা ওদেরই হওয়া উচিত’
লস অ্যাঞ্জেলসে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। আর শেষ চারে পা রাখতেই ব্লকবাস্টার লড়াইয়ের পারদ চড়তে শুরু করেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ এমবাপ্পের ফ্রান্স। শিরোপার অন্যতম দুই প্রধান দাবিদারের এই হাই-ভোল্টেজ মহারণ নিয়ে এবার ফরাসি শিবিরকে হুঙ্কার দিয়ে রাখলেন স্পেনের আক্রমণভাগের কাণ্ডারি লামিন ইয়ামাল। বেলজিয়াম বধের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ামাল জানিয়ে দেন, ফরাসি ব্রিগেডকে বিন্দুমাত্র সমীহ করছে না লা রোজা’রা। বরং সাম্প্রতিক ইতিহাস টেনে ইয়ামাল বলেন, ভয়টা ফরাসিদেরই হওয়া উচিত। ইয়ামাল বলেন, ‘ফ্রান্সেরই আমাদের ভয় পাওয়া উচিত, কা...