বৃষ্টি, জলরেখা ও কল্পনার ভুবন
ঢাকার শিল্পাঙ্গনে বর্ষা যেন কেবল ঋতুর আগমন নয়, শিল্পভাবনারও এক নতুন মৌসুম। একদিকে চলছে বাংলাদেশের জলভূমি, বর্ষা ও প্রকৃতির বহুমাত্রিক রূপকে কেন্দ্র করে ২৬ শিল্পীর সম্মিলিত চিত্রপ্রদর্শনী ‘রেইনস্কেপ’। অন্যদিকে চলছে শিল্পী চন্দ্র ভট্টাচার্যের একক প্রদর্শনী ‘বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন’। এ দুই আয়োজন রাজধানীর দুই শিল্প গ্যালারিকে পরিণত করেছে প্রকৃতি, স্মৃতি, বাস্তবতা ও কল্পনার নান্দনিক সংলাপের মঞ্চে। গতকাল শুক্রবার এ দুটি প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে শিল্পপ্রেমীদের জন্য উন্মুক্ত হয়েছে বর্ষার রং, রেখা ও অনুভূতির দুই স্বতন্ত্র ভাষ্য। লালমাটিয়ার ভূমি গ্যালারিতে সন্ধ্যা...