হাম ও উপসর্গে শিশুর মৃত্যু বেড়ে ৭৫০
দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত প্রায় চার মাসে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে সারা দেশে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯০১ জনের। সর্বশেষ মারা যাওয়া তিনজন ঢাকা, সিলেট ও বরিশালের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সরকারের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন মারা গেছে। হামে...