প্রতিবছর তিনবার ফেরিঘাট ওঠানামা, বিপুল অর্থ ব্যয়
পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাটে বছরে অন্তত তিনবার ফেরিঘাটগুলো উঁচ নিচু করতে হয়। একইসঙ্গে নতুন করে নির্মাণ করতে হয় অ্যাপ্রোচ সড়ক। স্থায়ী ঘাট নির্মাণ না করে মৌসুম অনুযায়ী এমন অস্থায়ী ব্যবস্থা নেওয়ায় বছরে সাড়ে তিন কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে সরকারের। এরপরও ঘাটে নানা বিপাকে পড়ে যানবাহন, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সংশ্লিষ্টরা জানান, শুষ্ক মৌসুমে নদীতে পানি কমতে থাকলে লো ওয়াটার ঘাট, পানি স্বাভাবিক থাকলে মিড ওয়াটার ঘাট এবং বর্ষা মৌসুমে পানি বেশি বৃদ্ধি পেলে হাই ওয়াটার ঘাট– এই তিন স্তরে ঘাট এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করতে হয় বিআইডব্লিউটিএকে। সূত্র জানায়, এই দুই নৌ রুট এলাকায় নদ...