ন্যাটোতে ফুটবল ‘নিষিদ্ধ’
ন্যাটো জোটের দেশগুলোর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না জোটটির সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রতিরক্ষা বাজেট, গ্রিনল্যান্ড ও ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় ন্যাটো নেতাদের ওপর চটে আছেন ট্রাম্প। এসব ইস্যুর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের লাল কার্ডের শাস্তি স্থগিতে ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়টি। যে ইস্যুতে ইউরোপিয়ান দেশগুলো ক্ষুব্ধ হয়, বিশেষ করে ন্যাটো সদস্য রাষ্ট্র বেলজিয়াম। এদিকে, ফিফা থেকে অযাচিত সুবিধা আদায় করেও যুক্তরাষ্ট্র টুর্নামেন্টে থেকে বিদায় নেওয়ায় বাজে মেজাজে আছেন ট্রাম...