প্রধানমন্ত্রী শনিবার যাচ্ছেন ঢাকা মেডিকেলের বর্ষপূর্তি অনুষ্ঠানে
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী শনিবার প্রতিষ্ঠানটিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমানও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বলছেন, এ আয়োজন মিলনমেলায় পরিণত হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কা...